চুয়াডাঙ্গায় নববর্ষ উদযাপন করতে গিয়ে যুবকের মৃত্যু নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 10:36 AM , January 1, 2021 চুয়াডাঙ্গায় নববর্ষ উদযাপন করতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নতুন বছরকে স্বাগত জানিয়ে পিকনিকের আয়োজনে বিদ্যুৎস্পৃষ্টে ওই যুবকের মৃত্যু হয়। বৃহস্পতিবার রাতে জেলা শহরের সুমিরদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়জুল মণ্ডল (৩৫) সুমিরদিয়ার মৃত তাজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় ইটভাটার শ্রমিক ছিলেন।চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে ইংরেজি নববর্ষকে স্বাগত জানাতে পিকনিকের আয়োজন করে ওই এলাকায় যুবকরা। আয়োজনস্থলে বিদ্যুতের সংযোগ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন ফয়জুল। তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়।হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডা. ওয়াহিদ মাহমুদ রবিন তাকে মৃত বলে ঘোষণা করেন। শেয়ার সারা দেশবিষয়: