পরলোকে শিক্ষিকা জ্যোস্না বিশ্বাস।

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: 10:44 AM , December 31, 2020

রামগড় সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত সহকারী শিক্ষিকা জ্যোস্না বিশ্বাস পরলোকগমন করেছেন।

আজ ৩১শে ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ছয়টায় সুকেন্দ্রাই পাড়ার নিজ বাসভবনে বার্ধক্যজনিত রোগে ৮১ বৎসর বয়সে তিনি মারা যান।

শিক্ষিকা জ্যোৎস্না বিশ্বাস ১৯৬৮ সালে সহকারী শিক্ষিকা হিসাবে রামগড় বালিকা প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন এবং ১৯৯৮ সালে রামগড় সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় থেকে অবসরে যান।

তিনি চার সন্তান, অসংখ্য ছাত্রছাত্রী ও গুণগ্রাহী রেখে গেছেন।
প্রয়াত জ্যোস্না বিশ্বাস রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা প্রধান শিক্ষক কৃষ্ণ গোপাল দাশ এর সহধর্মিণী ও সাংবাদিক শুভাশীষ দাশ এর মাতা।

পারিবারিক সুত্র জানায়,আজ দুপুরে রামগড় চৌধুরী পাড়া কেন্দ্রীয় মহাশ্বশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

Loading