রামগড়ে পৌর কাউন্সিলর আবুল কাশেম এর কম্বল বিতরণ।

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: 7:25 PM , December 26, 2020

রামগড়ে গরীব, অসহায়, শীতার্ত ও দুস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন রামগড় পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাশেম।
শনিবার (২৬শে ডিসেম্বর ) সকালে দারোগা পাড়াস্থ নিজ বাড়ির আঙ্গিনায় তিনি ৫০০ জনের হাতে কম্বল তুলে দেন।
এসময় তিনি পৌরসভায় সরকারি বরাদ্দের সীমাবদ্দতার কথা উল্লেখ করে বলেন,একদিকে করোনার প্রকোপ অন্যদিকে প্রচন্ড শীতে নিন্ম আয়ের মানুষ গুলো শীতবস্ত্রের অভাবে মানবেতর জীবনযাপন করছে। শীতবস্ত্র কেনার সামর্থ্য অনেকেরই নাই। তাই শীতার্ত, অসহায়, নিন্মআয়ের মানুষের সেবা করার চিন্তা করে ব্যক্তিগত অর্থায়নে আমি এ উদ্যোগ নিয়েছি।
সমাজের বিত্তবানদের জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।

Loading