প্যারালাইসিসে আক্রান্ত আবুল হোসেনের পাশে দাঁড়ালেন রাজু গ্রুপের চেয়ারম্যান 

প্রকাশিত: 12:01 AM , December 22, 2020

সোমবার, ২১/১২/২০২০, বিকাল ৪ টায় আশুলিয়ার গৌরীপুরস্ত রাজু গ্রুপের প্রধান কার্যালয়ের সামনে, আওয়ামী যুবলীগ নেতা ও রাজু গ্রুপের চেয়ারম্যান মোঃ রাজু আহম্মেদ প্যারালাইসিস ব্যাধিতে আক্রান্ত অসহায় আবুল হোসেন কে নগদ অর্থ সহায়তা দিয়েছেন ‌।

আওয়ামী যুবলীগ নেতা ও রাজু গ্রুপের চেয়ারম্যান মোঃ রাজু আহম্মেদ বলেন, বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনার মহামারীর প্রাদুর্ভাবের শুরু থেকেই সচেতনতামূলক লিফলেট বিতরণ, জীবানুনাশক স্প্রেসহ অসহায়দের মাঝে নগদ অর্থ, খাদ্যসামগ্রী বিতরণ করি। তারই ধারাবাহিকতায় আজ আমি অসুস্থ প্যারালাইসিস রোগী মোঃ আবুল হোসেনকে চিকিৎসা ও সংসার খরচের জন্য নগদ অর্থ দিয়েছি। আমার এই মানবিক কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে

Loading