রামগড়ে বেগম রোকেয়া দিবস পালিত। বাহার উদ্দিন বাহার উদ্দিন রামগড় প্রতিনিধি প্রকাশিত: 8:35 PM , December 9, 2020 যথাযোগ্য মর্যাদায় রামগড়ে পালিত হল বেগম রোকেয়া দিবস। বুধবার (৯ডিসেম্বর) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজলা মহিলা বিষয়ক অধিদপ্তর আলোচনা সভার আয়োজন করে। উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, সহকারী তথ্য কর্মকর্তা বিশ্ব নাথ মজুমদার, সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু, থানার সেকেন্ড অফিসার মজিবুর রহমান, তথ্য আপা শাপলা প্রমুখ। শেয়ার খাগড়াছড়িবিষয়: