বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ আর নেই

প্রকাশিত: 2:47 PM , December 9, 2020

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাহ ইলাহি রাজিউন)।আজ বুধবার (৯ ডিসেম্বর) দুপুর ১টার দিকে রাজধানীর বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে (সাবেক অ্যাপোলো) করোনাক্রান্ত হয়ে তিনি মারা যান।বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
চৌধুরী কামাল ইবনে ইউসুফের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিব।

Loading