নেত্রকোণার মোহনগঞ্জে হাওর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

প্রকাশিত: 6:10 PM , December 6, 2020

নেত্রকোণার মোহনগঞ্জে হাওর বিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হযেছে। রবিবার (৬-ই ডিসেম্বর) বেলা ১১টায় স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, হাওর বিষয়ক মন্ত্রণালয় বাস্তবায়ন আন্দোলন ফোরামের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি হাওর বন্ধু মোঃ ইকবাল হুসেন, নেত্রকোণা জেলা কমিঠির যুগ্ন আহব্বায়ক মোঃ আব্দর রব খান ঠাকুর, মোহনগঞ্জ উপজেলা শাখার আহব্বায়ক মোঃ ওমর ফারুক, যগ্ম আহবায়ক মো: শফিকুল ইসলাম কামাল, সদস্য সচিব মোঃ এমদাদুল ইসলাম (খোকন), মো: নূরুল হুদা ও মো: হানিফ প্রমুখ। বক্তারা অবিলম্বে হাওর বিষয়ক মন্ত্রণালয় গঠনের জোর দাবি জানান।

মানববন্ধন শেষে সংগঠনের নেতৃবৃন্দ মোহনকগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর স্বারক লিপি প্রদান করেন।

 

 

Loading