সেনবাগ উপজেলা সমিতিচট্টগ্রামের প্রয়াত সংগঠকদের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 5:15 PM , November 29, 2020 মোঃ আমির হোসেন(লিটন),নিউজ ৭১অনলাইন:সেনবাগ উপজেলা সমিতি, চট্টগ্রামের প্রয়াত উপদেষ্টা সিরাজ উদ্দিন আহমেদ, ইব্রাহিম চৌধুরী ও আব্দুল আলী, সাবেক সহসভাপতি কাজী নূর ইসলাম এবং নির্বাহী সদস্য আব্দুস সাত্তার ও আবু ইউসুফের মাগফেরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ মাগরিব নগরীর আগ্রাবাদে হোটেল বেস্ট ওয়েস্টার্ন অ্যালায়েন্সে এর আয়োজন করা হয়। এতে দোয়া পরিচালনা করেন আল্লামা জয়নুল আবেদিন জোবাইর। সমিতির সভাপতি একেএম শামসুজ্জামান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক ওয়ার্ড কাউন্সিলর নাজমুল হক ডিউক। সমিতির যুগ্মসম্পাদক ফখরুল ইসলাম মিলনের সঞ্চালনায় এসময় মরহুমদের জীবনচরিত তুলে ধরেন প্রধান উপদেষ্টা এম এ মালেক, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল লিটন ও নোয়াখালী সমিতির মহাসচিব ফিরোজ শাহ আলম। পরে প্রয়াত সংগঠকদের পরিবারের হাতে শোকবার্তা তুলে দেন সিনিয়র সহসভাপতি খন্দকার জসিম উদ্দিন, সহসভাপতি মো.শাহাবুদ্দিন ও আবু তাহের মির্জা সহ প্রমুখ নেতৃবৃন্দ। শেয়ার চট্টগ্রামবিষয়: