সৌদিয়া পরিবহনের বাসে ডাকাতি, আহত ১০

প্রকাশিত: 5:33 PM , November 27, 2020

কক্সবাজার–চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার ফাঁসিয়াখালীতে একটি যাত্রবাহী বাসে ডাকাতি হয়েছে। শুক্রবার (২৬ অক্টোবর) মধ্যরাতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি বাস শনিবার ভোরে ডাকাতের কবলে পড়ে। এ সময় ডাকাতরা বাসের ভেতর এলোপাতাড়ি গুলি চালায়। ডাকাতদের গুলিতে আহত হন বাসের ১০ যাত্রী।

এ সময় ডাকাতরা যাত্রীদের কাছ থেকে সর্বস্ব লুট করে নিয়ে যায়। এরপর গুলিবিদ্ধ যাত্রীদের মধ্যে ছয়জনকে স্থানীয়রা উদ্ধার করে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। বাকি চারজনকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে বাসটি।

গুলিবিদ্ধ ১০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান চিকিৎসক। বাসে থাকা যাত্রীদের মধ্যে বেশির ভাগই কক্সবাজারে বেড়াতে যাচ্ছিলেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ জুবাইর জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ডাকাতদের ধরতে অভিযানও চলছে।
## সময় নিউজ

Loading