বগুড়ায় উদ্বোধন হলো পুলিশের ৯৯৯ জরুরি সেবা পরিবহন নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 4:51 PM , November 24, 2020 ৯৯৯ এর জরুরি সেবা আরও ত্বরান্বিত করতে দেশের মধ্যে প্রথম বগুড়া জেলা পুলিশে সংযোজন হলো নতুন তিনটি গাড়ি। আজ মঙ্গলবার দুপুরে বগুড়ার পুলিশ সুপারের কার্যালয়ে নতুন গাড়ি তিনটির শুভ উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আব্দুল বাতেন।৯৯৯ এর তিনটি গাড়ি উদ্বোধনকালে ডিআইজি আব্দুল বাতেন বলেন, বগুড়াবাসী এখন থেকে ৯৯৯ এর জরুরি সেবা জরুরি ভিত্তিতেই পাবেন। ৯৯৯ এর ফোন পাওয়া মাত্রই পুলিশ কর্মকর্তা গাড়িসহ পৌঁছে যাবে সেবাগ্রহীতার কাছে।তিনি আরও বলেন, ২০১৭ সালে ১২ ডিসেম্বর দেশে ৯৯৯ এর উদ্বোধন হয়। সেই থেকে এ পর্যন্ত ৯৯৯ থেকে ২ কোটি ৪০ লাখ ফোন কল পাওয়া গেছে। কিন্তু যানবাহন সংকটের কারণে জরুরিসেবা দিতে পুলিশ হিমশিম খাচ্ছিল। সেই সময় জেলা পুলিশের নিজস্ব উদ্যোগে সংযোজন হওয়া নতুন তিনটি গাড়ি জরুরি সেবা দিতে আগের তুলনায় ত্বরান্বিত হবে।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা, অতিরিক্ত পুলিশ সুপার হায়দার আলী, আব্দুর রশিদ, সনাতন চক্রবর্তী, গাজিউর রহমান ও ফয়সাল মাহমুদ। শেয়ার সারা দেশবিষয়: