সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল পাস হওয়ায় এলাকায় আনন্দ মিছিল

প্রকাশিত: 3:18 PM , November 22, 2020

সুনামগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল জাতীয় সংসদে পাস হওয়ায় জেলার বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

শনিবার আওয়ামীলীগের উদ্যোগে সুনামগঞ্জ সদরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।যুগান্তকারী অবদানের জন্য তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান।

এসময় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলহাজ মতিউর রহমান, সভাপতির বক্তৃতায় বলেন হাওরাঞ্চলের শিক্ষার উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপহার দেওয়ায় জেলাবাসী আনন্দিত। এর ফলে পিছিয়ে পড়া হাওরে শিক্ষার আলো জ্বলে ওঠবে।

 

Loading