রামগড়ে দেশীয় মদ ও মদ তৈরীর উপকরণ সহ দুই ব্যক্তি গ্রেপ্তার। বাহার উদ্দিন বাহার উদ্দিন রামগড় প্রতিনিধি প্রকাশিত: 11:24 PM , November 19, 2020 খাগড়াছড়ির রামগড়ে অবৈধ মাদকদ্রব্য সহ দুই জনকে গ্রেপ্তার করেছে খাগড়াছড়ি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর কর্মকর্তারা।আজ ১৯শে নভেম্বর বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর খাগড়াছড়ির দায়িত্বে নিয়োজিত বিভাগীয় সহকারী পরিচালক মোঃ আব্দুল হামিদ এর নেতৃত্বে রামগড় পৌরসভার জগন্নাথ পাড়া এলাকায় অভিযান চালিয়ে ছয়শত কেজি দেশীয় চোলাই মদ তৈরীর উপকরন (মুলি) ও সাত লিটার দেশীয় চোলাই মদ সহ সরকুমার ত্রিপুরা ও কালা কুমার ত্রিপুরা নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। জানা য়ায় সরকুমার ত্রিপুরা( ৪০)জগন্নাথ পাড়ার সমরায় ত্রিপুরার ছেলে,ও কালা কুমার ত্রিপুরা একই এলাকার সুধীর কুমার ত্রিপুরার ছেলে।অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন রামগড় উপজেলা সহকারী কমিশনার(ভুমি) সজীব কান্তি রুদ্র,রামগড় থানার সেকেন্ড অফিসার মোঃ মুজিবুর রহমান,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এর পরিদর্শক (ভারপ্রাপ্ত)ছিদ্দিকুর রহমান,ও উপ পরিদর্শক আবুল কালাম আজাদ।রামগড় থানার সেকেন্ড অফিসার মুজিবুর রহমান জানান,এ ব্যাপারে খাগড়াছড়ি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এর উপ পরিদর্শক আবুল কালাম আজাদ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। আসামীদের আগামীকাল খাগড়াছড়ি জেল হাজতে পাঠানো হবে। শেয়ার খাগড়াছড়িবিষয়: