পুলিশ ফাঁড়ি ও অস্ত্রাগার উদ্বোধন করলেন আইজিপি

প্রকাশিত: 7:50 PM , November 13, 2020

চট্টগ্রামের হালিশহর থানাধীন উত্তর হালিশহর পুলিশ ফাঁড়ি এবং মনসুরাবাদ পুলিশ লাইন্সের অস্ত্রাগার উদ্বোধন করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

আজ শুক্রবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের হালিশহর থানাধীন নবনির্মিত উত্তর হালিশহর পুলিশ ফাঁড়ি ও মনসুরাবাদ পুলিশ লাইন্সের অস্ত্রাগার উদ্বোধন করেন তিনি।

এ সময় ড. বেনজীর আহমেদ আশা প্রকাশ করেন, নবনির্মিত এই পুলিশ ফাঁড়ি উদ্বোধনের ফলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির পাশাপাশি স্থানীয় জনসাধারণের পুলিশিং সেবা প্রাপ্তি আরও সহজতর ও গতিশীল হবে।

এ সময় পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস এম মোস্তাক আহমেদ খান, উপ-পুলিশ কমিশনার (সদর)  মো. আমির জাফর ও উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) মো. ফারুক উল হক উপস্থিত ছিলেন।

Loading