স্ত্রীকে অন্যের সঙ্গে ঘুরতে দেখে স্বামীর আত্মহত্যা নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 9:38 AM , October 28, 2020 চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর জেলেপাড়ায় রামপদ দাশ নামে এক যুবক আজ সকালে নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, সলিমপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সলিমপুর জেলে পাড়ার শিব দাশের ছেলে রামপদ দাশের (২৮) সঙ্গে প্রায় চার বছর ধরে তার স্ত্রীর মনোমালিন্য চলছিল। স্ত্রী নগরীর পতেঙ্গা এলাকায় বাবার বাড়িতে বসবাস করছিল। গতকাল সোমবার বিজয়া দশমীর দিনে প্রতিমা বিসর্জন দিতে রামপদ দাশ পতেঙ্গা সমুদ্র সৈকতে গেলে সেখানে তার স্ত্রীকে অন্য আরেকজনের সাথে ঘুরতে দেখে। এ অবস্থায় তিনি বাড়িতে এসে রাতে ঘরের বিমের সাথে রশি লাগিয়ে গলায় ফাঁস দেয়। সকালে বাড়ির লোকজন দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে পাঠায়। সীতাকুণ্ড মডেল থানার এসআই আজহার বলেন, মৃত রামপদ দাসের স্ত্রীর সঙ্গে দাম্পত্য জীবনের কলহের কারণে তিনি অভিমানে আত্মহত্যা করেন। ঘটনা জানার পর আমি থানায় অবহিত করলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। শেয়ার চট্টগ্রামবিষয়: