চট্টগ্রামে আরো ৬৬ জনের করোনা শনাক্ত নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 5:02 AM , September 30, 2020 চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৭২০টি নমুনা পরীক্ষা করে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬৬ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮ হাজার ৮০৫ জন।গতকাল মঙ্গলবার রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবসহ চট্টগ্রামে ৭টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।এইদিন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে করোনার নমুনা পরীক্ষা না হলেও নতুন যুক্ত হওয়া রিজিওনাল টিবি রেফারেল সেন্টার ল্যাবে (আরটিআরএল) একটি নমুনা পরীক্ষা করা হয়। এতে নমুনাটি পজেটিভ শনাক্ত হয়।বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৬৬ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ৭২০টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৬০ জন এবং উপজেলায় ৬ জন।এছাড়া করোনায় এদিন কারো মৃত্যু হয়নি চট্টগ্রামে। শেয়ার চট্টগ্রামবিষয়: