বঙ্গবন্ধু কল্যান পরিষদ নেত্রকোণা জেলা কমিটির অনুমোদন শামীম তালুকদার শামীম তালুকদার বিশেষ প্রতিনিধি প্রকাশিত: 2:53 PM , September 28, 2020 আহবায়ক এডভোকেট এ.কে.এম নুরুদ্দীন নয়ন ও সাংবাদিক শ্রী অরবিন্দ ধরকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট বঙ্গবন্ধু কল্যান পরিষদ নেত্রকোণা জেলা কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। বঙ্গবন্ধু কল্যান পরিষদ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি জননেতা শাকিল আহমেদ গত ২৪ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে এই কমিটির অনুমোদন দেন|উক্ত উনুষ্ঠানে উপস্হিত ছিলেন ‘বঙ্গবন্ধু কল্যাণ পরিষদ’-এর যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল চৌধূরী । আরো উপস্হিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিন-এর সম্মানিত নেতৃবন্দ।বঙ্গবন্ধু কল্যান পরিষদ নেত্রকোণা জেলা কমিটির নব নিযুক্ত সদস্য সচিব সাংবাদিক শ্রী অরবিন্দ ধর জানান, কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে জেলা ও উপজেলার পূর্ণাঙ্গ কমিটি গঠনের কাজ শুরু করবেন।বঙ্গবন্ধুর দেশপ্রেম ও আদর্শকে অনুসরণ বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে এই কমিটি কাজ করবে। শেয়ার সারা দেশবিষয়: