আল্লামা শফী হাসপাতালে ভর্তি নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 2:51 PM , September 18, 2020 হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার মধ্য রাতে তাকে হাটহাজারীর বড় মাদরাসা থেকে অ্যাম্বুলেন্সে করে এনে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। হেফাজত ইসলামের মিডিয়া সমন্বয়কারী মাওলানা ইকবাল জানান, আল্লামা শফির শারীরিক নানা সমস্যা দেখা দেয়ায় হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছেন হেফাজতের আমির আল্লামা শাহ আহমদ শফি। কিছুদিন আগেও তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসা শেষে সুস্থ হওয়ার পর হাটহাজারীর দারুল উলুম মুইনুল ইসলাম মাদরাসায় ফিরে গিয়েছিলেন তিনি। শেয়ার চট্টগ্রামবিষয়: