বান্দরবানের লামায় এক ত্রিপুরা তরুণীকে গণধর্ষণ বান্দরবান অফিস বান্দরবান অফিস প্রকাশিত: 5:16 PM , August 31, 2020 বান্দরবান প্রতিনিধি:- বান্দরবানের লামা উপজেলায় এক ত্রিপুরা তরুণীকে প্রেমিকসহ আরো ৫ জনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (৩১ আগস্ট) রাত ১টার দিকে উপজেলার আজিজনগর ইউনিয়নের পূর্বচাম্বী এলাকার ক্লিপটন গ্রুপের বাগানের পাশে এই ঘটনা ঘটে। ত্রিপুরা তরুণীর বাড়ির বান্দরবানের সদর উপজেলার মিলনছড়ি এলাকায়। অভিযোগে জানা যায়, র্দীঘ দিন ধরে মুঠোফোনের মাধ্যমে মেয়েটির সাথে পরিচয় হয় নুরুল হুদার। ধীরে ধীরে গড়ে উঠে প্রেমের সম্পর্ক। রবিবার সরই ইউনিয়নের পুইট্টা পাড়ার নুরুল হুদা তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে লামার আজিজনগরে নিয়ে আসে। পরে ক্লিপটন গ্রুপের বাগানের জঙ্গলের ভিতরে নুরুল হুদা ও তার সাথে থাকা আরো ৫ জন মেয়েটিকে ধর্ষণ করে এবং তার কাছে থাকা ত্রিশ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। আজিজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন বলেন, ঘটনাস্থলটি আমার ইউনিয়নে পড়েছে তবে ধর্ষকরা সবাই সরই ইউনিয়নের বাসিন্দা। ঘটনাটি মর্মান্তিক। মেয়েটি যেন ন্যায় বিচার পায় সে দাবী করছি। লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, ধর্ষনে শিকার হওয়া তরুণী সকালে থানায় এসে বাদী হয়ে নুরুল হুদাসহ আরো ৫ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে এ ঘটনার সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। শেয়ার চট্টগ্রামবিষয়: