মরণব্যাধি করোনা ভাইরাসকে জয় করলেন পুলিশ পরিদর্শক মাসুদুর রহমান

জানা যায়, করোনা ভাইরাস সংক্রমণের শুরু থেকে জনগণের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে মরণব্যাধি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন পুলিশ পরিদর্শক মাসুদুর রহমান।

এ প্রসঙ্গে পুলিশ পরিদর্শক মাসুদুর রহমান বলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে করোনা টেস্ট নেগেটিভ হয়েছে। আবারো আপনাদের পাশে থাকার সুযোগ দেয়ায় রাব্বুল আলামীনের দরবারে শোকরিয়া। আমি আবারো জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছি।

গত ২০ আগস্ট ২০২০ তারিখে হাজারীবাগ থানায় পুলিশ পরিদর্শক তদন্ত এর দ্বায়িত্ব ভার গ্রহণ করেন তিনি।

এর আগে মুগদা থানায় দুই বছর সুনামের সাথে পুলিশ পরিদর্শক অপারেশন এর দ্বায়িত্ব পালন করেন। বীর মুক্তিযোদ্ধা মোঃ হাফিজুর রহমান এর সন্তান পুলিশ পরিদর্শক মাসুদুর রহমান।

বাবার আদর্শকে বুকে ধারন করে মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করে দিতে চান পুলিশ পরিদর্শক মাসুদুর রহমান।

Loading