আটক ১৫

নৌকায় অশ্লিল নৃত্য

প্রকাশিত: 10:11 PM , August 11, 2020

নাটোরের গুরুদাসপুর উপজেলার চলনবিল বিলশা এলাকায় নৌকায় নর্তকী নিয়ে ফুর্তিকালে দুই নর্তকীসহ ১৫ জনকে আটক করেছে গুরুদাসপুর থানা পুলিশ।
সোমবার (১০ আগস্ট) রাতে নাটোরের গুরুদাসপুর উপজেলার বিলশা এলাকা থেকে তাদের আটক করা হয়।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে আটকদের আদালতের মাধ্যমে নাটোর কারাগারে পাঠানো হয়েছে।
গুরুদাসপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাহারুল ইসলাম জানান, চলনবিল এলাকায় প্রতিদিন নৌকায় উচ্চ স্বরে গান-বাজনা ও মেয়েদেরকে দিয়ে অশ্লীল নৃত্য পরিবেশন করা হয়। আটকদের নামে মামলা করা হয়েছে। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের নাটোর কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে তাড়াশ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল আলম বলেন, চলনবিলের তাড়াশ অংশ কড়া নজরদারিতে রয়েছে। এসব এলাকায় কোনোভাবেই অসামাজিক কর্মকাণ্ড করতে দেয়া হবে না।

Loading