নেত্রকোণা ডিসি’র সাথে সৌজন্য সাক্ষাত করলেন কৃষকলীগ সভাপতি

সুস্থির সরকার সুস্থির সরকার

বিভাগীয় প্রধান ময়মনসিংহ

প্রকাশিত: 2:10 PM , August 11, 2020

নবাগত জেলা প্রশাসক কাজী মো: আব্দুর রহমান এর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন নেত্রকোণা জেলা কৃষকলীগ সভাপতি কেশব রঞ্জন সরকার। আজ (১১ আগস্ট) মঙ্গলবার দুপুর ১২ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে কৃষকলীগ সভাপতি নেতাকর্মীদের সাথে নিযে এ সৌজন্য সাক্ষাত করেন। এ সময় তিনি জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান।

নেত্রকোণা কৃষি প্রধান এলাকা জেলার কৃষকদের সকল দাবি দাওয়াকে গুরুত্ব দিয়ে আগামী দিনে সুন্দরভাবে জেলার কার্যক্রম পরিচালনার করার প্রত্যাশা ব্যক্ত করেন নেত্রকোণা জেলা কৃষকলীগ সভাপতি কেশব রঞ্জন সরকার।

জেলা প্রশাসক কাজী মো: আব্দুর রহমান আগামী দিনে নেত্রকোণার সার্বিক উন্নয়ন কার্যক্রম সফলভাবে পরিচালনা করতে উপস্থিত কৃষকলীগ নেতৃবৃন্দসহ নেত্রকোণার সকল মানুষের সহযোগিতা প্রত্যাশা করেন।  সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোছাঃ সাবিহা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাজুল ইসলাম, অতিরিক্ত জেলা মেজিষ্টেড মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, ষ্টাফ অফিসার জাফর আলী চৌধুরী প্রমুখ।

নেত্রকোণা জেলা কৃষকলীগের নেতৃবৃন্দ যারা উপস্থিত ছিলেন তারা হলেন সহ-সভাপতি আলতাবুর রহমান কাসেম, সহ-সভাপতি কাঞ্চন মিয়া, সাংগঠনিক সম্পাদক টিএম খাইরুল ইসলাম, প্রচার সম্পাদক হারনুর রশিদ চৌধুরী পুতুল প্রমুখ।

Loading