ক্যালগারির গ্লোবাল ফেস্টে দর্শনার্থীদের নজর কেড়েছে বাংলাদেশ প্যাভিলিয়ন

প্রকাশিত: 4:29 AM , September 4, 2026

নিউজ ডেস্ক

ক্যালগারির গ্লোবাল ফেস্টে দর্শনার্থীদের নজর কেড়েছে বাংলাদেশ প্যাভিলিয়ন
ক্যালগারির গ্লোবাল ফেস্ট

কানাডার ক্যালগারিতে অনুষ্ঠিত ২০২৬ সালের গ্লোবাল ফেস্টে বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরে প্রশংসা কুড়িয়েছে বাংলাদেশি সোসাইটি অব ক্যালগারির (বিএসসি) বাংলাদেশ প্যাভিলিয়ন। ২৭ থেকে ৩০ আগস্ট স্প্রুস মিডোজে অনুষ্ঠিত এ আয়োজনে বাংলাদেশ প্যাভিলিয়নে প্রায় চার হাজার দর্শনার্থীর সমাগম ঘটে।

বহুজাতিক এ সাংস্কৃতিক উৎসবে বাংলাদেশ প্যাভিলিয়নে ঐতিহ্যবাহী বর-কনের সাজে ছবি তোলার ফটো বুথ ছিল। পাশাপাশি দর্শনার্থীদের বাংলা ভাষার সঙ্গে পরিচিত করানো ও কিছু বাংলা শব্দ শেখানোর উদ্যোগও নেওয়া হয়।

শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী দর্শনার্থীরা বাংলাদেশের সংস্কৃতি, পোশাক ও ভাষা সম্পর্কে জানার পাশাপাশি ছবি তুলে স্মরণীয় মুহূর্ত ধারণ করেন।

আয়োজকরা জানান, ওয়ানওয়ার্ল্ডের নেতৃত্বে বিভিন্ন দেশের প্রতিনিধি, আয়োজক দল ও স্বেচ্ছাসেবকদের সম্মিলিত প্রচেষ্টায় গ্লোবাল ফেস্ট সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

উৎসবের অন্যতম আকর্ষণ ছিল ড্রোন শো ও আতশবাজি।
বাংলাদেশ প্যাভিলিয়ন পরিচালনায় সহযোগিতার জন্য সংশ্লিষ্ট আয়োজক, কর্মী, স্বেচ্ছাসেবক, পৃষ্ঠপোষক ও ক্যালগারির বাংলাদেশি কমিউনিটির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বিএসসি।

বিএসসি জানায়, এ ধরনের আন্তর্জাতিক আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে কানাডার বহুসাংস্কৃতিক সমাজের সামনে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও ভাষা তুলে ধরার সুযোগ তৈরি হচ্ছে। পাশাপাশি বিভিন্ন দেশের মানুষের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও পারস্পরিক বোঝাপড়া বাড়ছে

Loading