বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে সিডনিতে বিক্ষোভ নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: ৭:০৬ পূর্বাহ্ণ , আগস্ট ২০, ২০২৪ বাংলাদেশে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে সিডনির টাউন হল চত্বরে বিক্ষোভ চলছে।বাংলাদেশে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক হামলার প্রতিবাদে অস্ট্রেলিয়ায় গত ১৭ আগস্ট বিক্ষোভ হয়েছে। সিডনির প্রাণকেন্দ্র টাউন হল চত্বরে ‘অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রেলিজিয়াস মাইনরিটিস’ (এএফইআরএমবি)–এর উদ্যোগে অস্ট্রেলিয়ার ২৩টি সংগঠনের শত শত বাংলাদেশি এই নির্যাতনের বিরুদ্ধে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে।অজস্র ব্যানারে ও প্ল্যাকার্ডে প্রতিবাদ প্রদর্শিত হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফলে গত ৫ আগস্ট দেশে ক্ষমতা বদলের পরবর্তী সময়ে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আক্রমণের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে প্রবাসী বাংলাদেশিরা।বিক্ষোভে ক্ষতিগ্রস্ত ও আক্রান্ত পরিবারের জন্য সহায়তা দান, এই ঘটনার পুনরাবৃত্তি রোধে ব্যবস্থা গ্রহণ, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য ট্রাইব্যুনাল গঠন, তদন্তের রিপোর্ট প্রকাশে স্বচ্ছতার নিশ্চয়তা, দোষীদের আইন ও বিচারের আওতায় আনা, ক্ষতিগ্রস্ত বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও উপাসনালয় পুননির্মাণ ও ক্ষতিপূরণ, সংখ্যালঘু মন্ত্রণালয় গঠনসহ ১৩ দফা দাবি পেশ করা হয়। সেইসঙ্গে বাংলাদেশে সংখ্যালঘুদের নাগরিক অধিকার, মর্যাদা ও মানবাধিকার নিশ্চিত করার লক্ষ্যে অস্ট্রেলিয়ান সরকারের কাছেও ৫ দফা দাবি পেশ করা হয় । শেয়ার প্রবাসবিষয়: