ধামরাইয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অভিহিতকরণ ও পরিকল্পনা সভা

প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ , জুন ২৭, ২০২৬

জাতীয় পুষ্টি সেবা,  স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে ও  ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাস্তবায়নে জাতীয় ভিটামিন’ এ ‘প্লাস ক্যাম্পেইন উপর  অবহিতকরণ ও পরিকল্পনা সভা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন) ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঞ্জুর আল মুর্শেদ চৌধুরীর  সভাপতিত্বে  ভিটামিন’ এ’ উপর দিক নির্দেশনা বক্তব্য রাখেন, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আল মামুন,  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা: আহমেদুল হক তিতাস,মেডিকেল অফিসার ডা. আকিব হোসেন, ডা. শাওন, ডা.ইব্রাহিম, স্বাস্থ্য পরিদর্শক মৌমিতা আক্তার, ধামরাই থানার এস আই (অপারেশন) দেবাশীষ সানা,ইসলামিক ফাউন্ডেশনের (ধামরাই)ফিল্ড সুপারভাইজার রেজাউল করিম, সাংবাদিক নবীন চৌধুরী, মিজানুর রহমান ও রাজিব  প্রমুখ।।

এসময় উপস্থিত থাকেন স্বাস্থ্য কর্মী ও  বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।

আগামীকাল রোববার  (২৮জনু) ধামরাই উপজেলায় একযোগে ১থেকে ৫বছর ও ৬ থেকে ১১ মাস শিশুদের ভিটামিন’ এ ‘প্লাস  ক্যাপসুল  খাওয়ানো হবে।

Loading