এপেক্স ক্লাব অব আগ্রাবাদ’র প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ব্যাংকার ও উদ্যোক্তা আবদুর রহিম খন্দকার এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল স্টাফ রিপোর্টার প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ , মে ২, ২০২৬ আন্তর্জাতিক সেবামূলক সংগঠন এপেক্স বাংলাদেশ, জেলা-৩ এর আওতাধীন এপেক্স ক্লাব অব আগ্রাবাদ এর চেঞ্জওভার (পালা বদল) অনুষ্ঠান চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে।গত ১ মে (শুক্রবার) সন্ধ্যা ৭টায় চট্টগ্রামের আগ্রাবাদ হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এপেক্স ক্লাব অব আগ্রাবাদ- ২০২৬ এর প্রেসিডেন্ট নির্বাচন হলো বিশিষ্ট ব্যাংকার ও উদ্যোক্তা মোহাম্মদ আবদুর রহিম খন্দকার।এতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সহ-সভাপতি এপে. মো. নুরুল আমিন চৌধুরী আরমান এবং অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোহাম্মদ কবির উদ্দিন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সেবা পরিচালক এপে. মো. লিয়াকত আলী, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মো. আবু জাফর চৌধুরী ও ডা. এ এস এম শওকতুল ইসলাম (পিএইচডি)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা-৩ এর গভর্নর ইঞ্জিনিয়ার মো. মহসিন ও জেলা সেক্রেটারি মো. আরিফ খান। সভাপতিত্ব করেন সদ্য অতীত জেলা গভর্নর ও যৌথ চেঞ্জওভার অনুষ্ঠানের চেয়ারম্যান সৈয়দ মিয়া হাসান। এপেক্স ক্লাব অব আগ্রাবাদ এর আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব পটিয়ার প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন, সেক্রেটারি মো. আবু হেনা, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. আরিফ খান এপেক্স ক্লাব অব আগ্রাবাদের প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুর রহিম খন্দকার, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডাক্তার সওকতুল ইসলাম (শওকত), জুনিয়র ভাইস প্রেসিডেন্ট মো: আতিকুর রহমান, আই পি পি এন্ড এক্সটেন্ড ডাইরেক্ট এডভোকেট ইমরান ফারুকী, মোহাম্মদ আলী, মোহাম্মদ আমজাদ হোসেন, ইয়ার মোহাম্মদ, নাফিজ করিম চৌধুরী, মোহাম্মদ সাইফুল আলম সবুজ, মোহাম্মদ বোরহান ফারুকী, হুমায়ুন কবির পাভেল ও মোহাম্মদ রিফাত হোসেন জেলা-৩ এর ট্রেজারার মো. মোজাম্মেল হক; এপেক্স ক্লাব অব চকরিয়ার জুনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সালাউদ্দিন শিশিরসহ বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।এছাড়াও উপস্থিত ছিলেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন এর প্রতিষ্ঠা সভাপতি মোহাম্মাদ আলী প্রধান অতিথির বক্তব্যে আবু সুফিয়ান এমপি বলেন, এপেক্স বাংলাদেশ তৃণমূল পর্যায় থেকে দেশের উন্নয়ন ও মানবকল্যাণে কাজ করে যাচ্ছে। সংগঠনটি যুবসমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে সচেতনতামূলক কার্যক্রম, কর্মসংস্থান সৃষ্টি, পরিবেশ রক্ষা, শিক্ষা, চিকিৎসা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সদ্য নির্বাচিত এপেক্স ক্লাব অব আগ্রাবাদ এর প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুর রহিম খন্দকার বলেন মানুষের মৌলিক অধিকার অন্ন, বস্তু, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থান পাশাপাশি সামাজিক উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ, মাদক নিয়ন্ত্রণ সহ, জেলা ও উপজেলায় কর্মসংস্থান সৃষ্টি লক্ষ্যে সবাইকে এগিয়ে আসতেই হবে এতেই দেশ ও দশের উন্নয়ন সাধিত নিশ্চিত হবে, ইনশাআল্লাহ। শেয়ার অন্যান্যবিষয়: