ধামরাইয়ে আন্তর্জাতিক মে দিবসে  ইলেকট্রিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগ র‍্যালি ও সমাবেশ

প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ , মে ১, ২০২৬

ঢাকার ধামরাইয়ে ইলেকট্রিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগ ১মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১ মে) প্রথমে একটি র‍্যালি বের করে। র‍্যালিটি ধামরাই ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বর কাছে সমাবেশ করে।

ধামরাই ইলেকট্রিশিয়ান কল্যাণ সমিতির সভাপতি নূরে আলম সিদ্দিকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা ইলেকট্রিশিয়ান কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ওসমান গনি, সহ-সভাপতি ইসরাফিল,হিকলু আহমেদ, সহ সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম , সাংগঠনিক সম্পাদক রাফিজুর ইসলাম ,কোষাধক্ষ ফয়সাল আহমদ খান ও বিনোদন মুলক সম্পাদক আশুতোষ দাস ও সদস্য কাসেম সহ উক্ত সমিতির সদস্য বৃন্দ। এছাড়া ধামরাই বিভিন্ন স্থানে বিভিন্ন সংগঠন মে দিবস পালন হচ্ছে ।

Loading