আশুলিয়ায় রুবেল মন্ডল হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ , মার্চ ৫, ২০২৬ রুবেল মন্ডল হত্যা মামলার প্রধান আসামি শান্ত মন্ডলআশুলিয়ার চাঞ্চল্যকর রুবেল হত্যা মামলার প্রধান আসামি শান্ত মণ্ডলকে আশুলিয়া থানা পুলিশের সহযোগিতায় গ্রেফতার করেছে ঢাকা উত্তরা গোয়েন্দা বিভাগ (পিবিআই)।বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে আশুলিয়ার নিজ বাসা থেকে শান্ত মণ্ডলকে গ্রেফতার করা হয়। এ সময় রুবেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করে এলাকাবাসী। শান্ত মণ্ডলের ফাঁসির দাবি জানান তারা। এ সময় রুবেল হত্যা মামলার বাকি আসামিদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি জানান এলাকাবাসী।গতবছরের ৭ মে আসামিগণ পরস্পর যোগসাজশে পূর্ব পরিকল্পিতভাবে রুবেলকে বাসা থেকে অফিসে নিয়ে যাওয়ার কথা বলে। কথাবার্তার একপর্যায়ে অফিস থেকে কৌশলে অপহরণ করে আশুলিয়া থানাধীন পাড়াগ্রাম সাকিনস্থ রুবেলকে মাছের ঘরের দক্ষিণ-পূর্ব কোণে পুকুরপাড়ে নিয়ে যায়। সেখানে ধারালো ছুরি দিয়ে বুকের মাঝখানে আঘাত করে গভীর ক্ষত সৃষ্টি করে তাকে হত্যা করা হয়। পরে লাশ গুম করার উদ্দেশ্যে পুকুরপাড়ের ঝোপঝাড়ের মধ্যে ফেলে রাখা হয়।পরবর্তীতে স্থানীয় লোকজন আশুলিয়া থানায় সংবাদ দিলে আশুলিয়া থানা পুলিশ উল্লিখিত স্থানে হাজির হয়ে রুবেলের মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মর্গে প্রেরণ করেন শেয়ার সারা দেশবিষয়: