পিলখানা হত্যাকাণ্ড: বনানী সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা । নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 11:18 PM , February 25, 2026 বিডিআর সদর দপ্তর পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১২ মিনিটে দিকে বনানীর সামরিক কবরস্থানে তারা শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।এ সময় উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক এবং শহিদ পরিবারের সদস্যগণ।২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যা করা হয়েছিল। শেয়ার আমরা শোকাহতবিষয়: