ধামরাইয়ে ঐতিহ্যবাহী আলেয়া বেগম দারুত তাওহীদ ওয়াস সুন্নাহ মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: 3:58 PM , January 24, 2026 আলেয়া বেগম দারুত তাওহীদ ওয়াস সুন্নাহ মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ শনিবার উক্ত মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হয়েছে।ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা আলেয়া বেগম দারুত তাওহীদ ওয়াস সুন্নাহ মাদ্রাসার আলহাজ্ব রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়দের বিতরণ করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মুহাম্মদ আসলাম হোসেন।উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাড়ারিয়া ইউনিয়ন বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, গুনী সহকারী শিক্ষক মুহাম্মদ বোরহান উদ্দিন,গোগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, দুর্গাপুর গাড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মান্নান সহ উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিবর্গ। শেয়ার সারা দেশবিষয়: