শার্শা উপজেলাব কিন্ডার গার্টেন এসোসিয়েশন কর্তৃক বিএনপি ধানের শীষের প্রার্থীর সাথে আলোচনা সভা অনুষ্টিত স্টাফ রিপোর্ট স্টাফ রিপোর্ট যশোর প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ , জানুয়ারি ২৪, ২০২৬ যশোর ৮৫/১, শার্শা আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটনের শার্শা উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের শিক্ষক- শিক্ষিকাদের সাথে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। শনিবার ২৪ জানুয়ারি (২৬) দুপুর ১টার সময় বেনাপোল সি এন্ড এজেন্ট এসোসিয়েশন ভবনের পিছনের মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ নুরুজ্জামান লিটন ৷ উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের (সভাপতি) মোঃ নূরুল ইসলামের সভাপতিত্বে ও মোঃ সোহরাব হোসেন ( সভাপতি )যশোর জেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা এলাকার উন্নয়ন,শার্শা উপজেলার সকল কিন্ডার গার্টেন এন্ড হাইস্কুলের সুষ্ঠ সমন্বয়ে বই বিতরন এবং জনগণ সহ শিক্ষক- শিক্ষিকাদের অধিকার প্রতিষ্ঠায় নূরুজ্জামান লিটনকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। শেয়ার অন্যান্যবিষয়: