বেনাপোলে পৌরসভার ২নং ওয়ার্ড নামাজগ্রাম দুর্গাপুর বিএনপির প্রার্থী নুরুজ্জামান লিটনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ , জানুয়ারি ২৩, ২০২৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটনের সমর্থনে যশোরের বেনাপোলের এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে ২নং ওয়ার্ড (নামাজগ্রাম-দূর্গাপুর) এলাকায় আয়োজিত এই জনসভায় সভাপতিত্ব করেন ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আব্দুল মজিদ এবং আয়োজনে ছিলো ২নং ওয়ার্ড (নামাজগ্রাম-দূর্গাপুর) বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটন বলেন, “দীর্ঘদিন ধরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হলে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে।” তিনি আরও বলেন, নির্বাচিত হলে শার্শা উপজেলার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় কাজ করবেন।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ বর্তমান সরকারের বিভিন্ন ব্যর্থতা তুলে ধরে বলেন, বিএনপিই পারে জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে। তারা সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ​মঞ্চে প্রার্থীর পাশাপাশি উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা বিএনপি’র প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু,সহ-সভাপতি-আবুল কালাম মিন্টু,বেনাপোল পৌর বিএনপি’র সভাপতি-মো.নাজিম উদ্দিন,সিনিয়র সহ-সভাপতি -এ কে এম আতিকুজ্জামান সনি,সহ-সভাপতি-নসিমুল গনি বল্টু।

সাধারণ সম্পাদক-আবু তাহের ভারত,বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি- মফিজুর রহমান সজন,শার্শা উপজেলা যুবদল আহবায়ক-মোস্তাফিজ্জোহা সেলিম,সদস্য সচিব-ইমদাদ,যুগ্ম-আহবায়ক-মো.শহিদুল ইসলাম, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক-মো.আক্তারুজ্জামান, বিএনপি নেতা শাহাবুদ্দিন,পৌর যুবদল সদস্য সচিব-রায়হানুজ্জামান দিপু ।

শার্শা উপজেলা ছাত্রদল যুগ্ম-আহবায়ক-মোহাইমিনুল সাগর , ২নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি -আবেদার আলী, সাধারন সম্পাদক -ইয়ার সহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর বি,এন,পির সহ- সাংগাঠনিক সম্পাদক জহিরুল ইসলাম রিপন ।

Loading