পটিয়ায় ১১ দলীয় মনোনীত প্রার্থী এয়াকুব আলীর পক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল স্টাফ রিপোর্টার প্রকাশিত: ১:৪৪ পূর্বাহ্ণ , জানুয়ারি ২৬, ২০২৬ গনভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম-১২ (পটিয়া) সংসদীয় আসনে “১১ দলীয় নির্বাচনী ঐক্য” জোট মনোনীত প্রার্থী শিল্পপতি এম এয়াকুব আলীর ছাতা প্রতীকের পক্ষে নির্বাচনী কার্যক্রম নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে নির্বাচনী প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।দক্ষিণ জেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক ও পটিয়া উপজেলা এলডিপির সভাপতি মনসুর আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন গনতান্ত্রিক যুবদলের সদস্য সচিব আবদুল কুদ্দুস চৌধুরী, উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আয়ুব আলী, পৌরসভা এলডিপির সভাপতি গাজী আমির হোসাইন, মহানগর এলডিপির সাংগঠনিক সম্পাদক নূরুল আজগর চৌধুরী, পটিয়া উপজেলা এলডিপির যুগ্ম-সাধারণ সম্পাদক নাদের জামান। এতে আরো উপস্থিত ছিলেন জেলা, উপজেলা, পৌরসভা,ইউনিয়ন এলডিপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।গত শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে আনুষ্ঠানিকভাবে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়। শিল্পপতি এম এয়াকুব আলী ছাতা প্রতীক নিয়ে ১১ দলীয় নির্বাচনী ঐক্য” জোট মনোনীত প্রার্থী হিসাবে নির্বাচন করছেন। শেয়ার অন্যান্যবিষয়: