পটিয়ায় এইচ ডি ডিজিটাল প্রিন্টার্সে’র শুভ উদ্বোধন

এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১১:১৬ অপরাহ্ণ , জানুয়ারি ৩০, ২০২৬
চট্টগ্রাম পটিয়া কলেজ গেইট এর সামনে আদর্শ স্কুুলের বিপরীতে, আধুনিক ও মান সম্মত প্রিন্টিং ব্যানার সহ ছাপার প্রতিশ্রুতি নিয়ে এইচ ডি ডিজিটাল প্রিন্টার্সের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল ৪ টায় এই ব্যাতিক্রমী প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়।

কম খরচে, নিজস্ব মেশিনে, যে কোন প্রতিষ্ঠান ও ব্যক্তিগত প্রচার , পোষ্টার, ব্যানার, ফ্লেক্স, স্টিকার, ক্যালেন্ডার, মগ প্রিন্ট, গেঞ্জি প্রিন্ট, রশিদ, ক্যাশমেমোসহ যাবতীয় প্রিন্টের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এইচ ডি ডিজিটাল প্রিন্টার্স প্রিন্টিং জগতে নব দিগন্তের সূচনা করবে বলে উদ্যোক্তারা আশা প্রকাশ করেন।

এতে ফিতা কেটে শুভ উদ্বোধন ও মোনাজাত পরিচালনা করেন শাহচান্দ আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মৌলানা সাইফুদ্দীন খালেদ জোহাদী, এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সহ সভাপতি ও পটিয়া প্রেসক্লাব সভাপতি আবদুল হাকিম রানা, উদ্যোক্তা পরিচালকদের মধ্যে মুহাম্মদ ওয়াহিদুল হক, মুহাম্মদ হেলাল, মুহাম্মদ সাকিব সাংবাদিক এস এম এ জুয়েল, সাইফুল ইসলাম, এছাড়াও উপস্থিত ছিলেন পটিয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, দপ্তর সম্পাদক কামরুল ইসলাম, ব্যাংকার শওকত আলী, ডা: সাজ্জদ ওসমান, আলহাজ্ব মোহাম্মদুল হক, জাকির হোসেন, শহীদুল আলম, রিপন চৌধুরী, ইফতেখার জনি, জিয়াউর রহমান, তৌহিদুল হক, শাহেদুল হক প্রমুখ।

Loading