ধামরাইয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা

প্রকাশিত: 3:36 PM , December 13, 2025

 

ধামরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ধামরাই উপজেলা পরিষদ অফিসারবৃন্দের সাথে মতবিনিময় সভা হয় গতকাল শনিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

এসময় মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবিব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ঢাকা রেজাউল করিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহমেদ রাফি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হুদা খান ও উপজেলা নির্বাচন কর্মকর্তা এস.এম সাদিকুর রহমান সহ উপস্থিত ছিলেন আরও অনেকেই।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট  রেজাউল করিম বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন কোন ভাবেই প্রশ্নের মুখে না পড়তে হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং নির্বাচন যেন সুষ্ঠ ভাবে শেষ হয় তার জন্য যা কিছু প্রয়োজন সব কিছুই করা হবে।

Loading