ধামরাইয়ে মহান বিজয় দিবস উপলক্ষে  বালক বালিকা আন্ত: স্কুল সাঁতার ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ 

প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ , ডিসেম্বর ১৩, ২০২৫

 

 

মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা জেলা ক্রীড়া অফিস আয়োজনে ঢাকার বার্ষিক ক্রীড়া কর্মসূচি আওতায় ধামরাইয়ে বালক- বালিকা আন্ত: স্কুল সাঁতার ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে সাভার ও ধামরাই আন্ত: স্কুলের ৬০জন সাঁতার প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। বালক বালক গ্রুপে বড় ও মধ্যম এবং বালিকা গ্রুপে মধ্যম প্রতিযোগিতা করে।

আজ শনিবার  উপজেলা সংলগ্ন পুকুরে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবিবের সভাপতিত্বে উপজেলা আন্ত: স্কুল  সাঁতার ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন ঢাকা জেলা প্রশাসক মো: রেজাউল করিম।

এসময় উপস্থিত ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহমেদ রাফি ও ঢাকা জেলা ক্রীড়া কর্মকর্তা সুমন কুমার মিত্র প্রমুখ।

সাঁতার প্রতিযোগিতা পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক আলতাফ হোসেন লাবু, রফিকুল ইসলাম, সাজ্জাদ হোসেন ও মহিউদ্দিন।

এসময়ে এ প্রতিযোগিতা ড হতে প্রতিভাবান ৩০ জন  খেলোয়াড়দেরকে বাছাই করে  মাসব্যাপী সাঁতার  প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়েছে  ।  তাছাড়া এ টুর্নামেন্টের পরবর্তী ধাপ হিসেবে প্রতিভাবান খেলোয়াড়েরা ক্রীড়া পরিদপ্তর আয়োজিত জাতীয় পর্যায়ে  সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহনের সুযোগ পাবে।

 

Loading