খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আশুলিয়ায় দলিল লেখকদের দোয়া মাহফিল নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ , ডিসেম্বর ১০, ২০২৫ খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আশুলিয়ায় দলিল লেখকদের দোয়া মাহফিলবিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আশুলিয়া সাব-রেজিস্ট্রী অফিস দলিল লেখক কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (ভিডিও লিংক) ১০ ডিসেম্বর দুপুরে আশুলিয়া সাব-রেজিস্ট্রী অফিস দলিল লেখক কল্যাণ সমিতির অফিস মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দলিল লেখক কল্যাণ সমিতির আহ্বায়ক মোঃ আলমগীর হোসেন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য ও আশুলিয়া ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুর ইসলাম, আশুলিয়া দলিল লেখক কল্যাণ সমিতির সাবেক সহ-সভাপতি ও, আশুলিয়া থানা জিয়া মঞ্চের সহ-সভাপতি মোঃ মোতালেব হোসেন, দলিল লেখক কল্যাণ সমিতির সদস্য দিলবার হোসেন, বিএনপি নেতা মোশাররফ হোসেন ও সাইদুর রহমান সহ স্থানীয় দলিল লেখক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । শেয়ার ঢাকাবিষয়: