ধামরাইয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে ও মানববন্ধন ও আলোচনা সভা

প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ , ডিসেম্বর ৯, ২০২৫

 

ঢাকার ধামরাইয়ে উপজেলা দুর্নীতি কমিটির ও উপজেলা প্রশাসন আয়োজনে এবং ঢাকা জেলা দুর্নীতি দমন কমিশন সহযোগিতায় আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবসে মানববন্ধন ও আলোচনা সভা আজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।
প্রথমে মানববন্ধন হয়। মানববন্ধন উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয়।
পরে ধামরাই উপজেলা মিলনায়তনে উপজেলা দুর্নীতি কমিটির সভাপতি সৈয়দ সাহিনুর ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহমেদ রাফি , কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরিফুর রহমান, হিসাব রক্ষক কর্মকর্তা লিটন মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ কে এম মোহিতুল ইসলাম, প্রকল্প ইঞ্জিনিয়ার মাহবুব আলম ও
উপজেলা দুর্নীতি কমিটির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন লাবু প্রমুখ।

 

Loading