পটিয়ায় ইউনিক ফাউন্ডেশন’র মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল স্টাফ রিপোর্টার প্রকাশিত: 9:37 PM , December 27, 2025 দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা সহায়ক মানবিক সংগঠন ইউনিক ফাউন্ডেশন’র উদ্যোগে ২০২৫ সালের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে । শনিবার (২৭ ডিসেম্বর) আবদুস সোবাহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০ টায় পরীক্ষা শুরু হয়ে সকাল ১১ টা ৩০ মিনিটে এ পরীক্ষা শেষ হয়। ইউনিক ফাউন্ডেশন ইউনিক কাজ করে দক্ষিণ চট্টগ্রামে ইতিমধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। সামাজিক, শিক্ষামূলক দারিদ্র্য বিমোচনসহ একাধিক বিষয়ে পরিবর্তনে সহায়ক ভূমিকা রাখছেন ইউনিক ফাউন্ডেশনের একঝাঁক উদ্যমী তরুণ, তরুণী। ইউনিক ফাউন্ডেশনের শিক্ষা সহায়ক এই মেধা বৃত্তি পরীক্ষায় প্রায় ১ হাজার ৮শত জনের অধিক শিক্ষার্থী স্বতস্ফূর্তভাবে অংশগ্রহন করেন। এ সময় পরিক্ষা কেন্দ্র পরিদর্শনে আসেন পটিয়া প্রেস ক্লাবের সভাপতি আবদুল হাকিম রানা, ইউনিক ফাউন্ডেশনের উপদেষ্টা ইফতেখার হোসেন মিশু, সাতবাড়িয়া কলেজের প্রভাষক ফরিদুল হক, বাংলাদেশ মফস্বল সংবাদ ফোরাম’র পটিয়া শাখার সাধারণ সম্পাদক এস এম এ জুয়েল, পটিয়া কেয়ার ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাক্তার এমদাদুল হাসান, ডাক্তার এস এম এনামুল হক, ব্যবসায়ী নূর কবির হোসেন, ব্যবসায়ী দিদারুল আলম, সংগঠক রিদওয়ান সিদ্দিকী এতে আরো উপস্থিত ছিলেন ইউনিক ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষার পরিচালক ইমরান সাফায়াত পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ শাহদাত হোছাইন সদস্য সচিব মোহাম্মদ সোলাইমান যুগ্ন সচিব খোরশেদ আলমসহ ও সদস্যবৃন্দরা। শেয়ার অন্যান্যবিষয়: