পটিয়া পৌরসভায় রাহমাতুল্লিল আলামীন (সাঃ) মহিলা মাদ্রাসা’র শুভ উদ্বোধন

এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১২:১৬ পূর্বাহ্ণ , ডিসেম্বর ২৮, ২০২৫

চট্টগ্রাম পটিয়া পৌরসভার ৪ নং ওয়ার্ডে বিশিষ্ট সমাজ হিতৈষী, দানবীর ও শিক্ষানুরাগী আলহাজ্ব রফিকুল ইসলামের উদ্যোগে প্রতিষ্ঠিত রাহমাতুল্লিল আলামীন মহিলা মাদরাসা গতকাল শনিবার দুপুরে নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে শুভ উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খলিফায়ে গারাংগিয়া দরবার ও বড় হুজুর কেবলার দৌহিত্র হজরত ইউসুফ বিন নূরী (মদ্দাজিল্লুহুল আলী)।প্রধান অতিথি ছিলেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামীক স্ট্যাডিজ বিভাগের অধ্যাপক, ড.মুহাম্মদ এনামুল হক মুজাদ্দেদী, উদ্বোধক ছিলেন মাদরাসার প্রতিষ্টাতা ও স্বপ্নদ্রষ্টা সমাজ সেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব রফিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন মাসুদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আশরাফ হোসেন মাসুদ, সমাজ সেবক আলহাজ্ব মোজাফফর আহমদ, মাওলানা জসিম উদ্দিন সিদ্দিকী, আলহাজ্ব শামসুল আলম আজমিরি, এসবি সল্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাব্বির, সমাজ হিতৈষী ও শিক্ষাবিদ সেলিম উদ্দিন , এডুকেশন গার্ডেন হিফজ মাদরাসার প্রতিষ্টাতা পরিচালক মুহাম্মদ রাশেদুল ইসলাম, সাংবাদিক রবিউল হোসেন, আবদুর রহিম, ঈসমাইল,ফজল আজিম,রোকনুজ্জমান সবুজ,এইচ এম নুরুল করিম প্রমূখ।

এতে প্রধান অতিথি বলেন, এ মাদরাসা এ অঞ্চলে নারীদের ইসলামী শিক্ষার প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তিনি বলেন, নারীদের সুশিক্ষায় শিক্ষিত করতে পারলে পরিবার সুশিক্ষিত হবে। আর পরিবার সুশিক্ষিত হলে দেশ ও জাতি সুশিক্ষিত হবে।তারা নারীদেরকে দ্বীনি শিক্ষার আলোয় আলোকিত হওয়ার জন্য এ মাদরাসা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যাক্ত করে পৌরবাসীকে তাদের সন্তানদের রাহমাতুল্লিল আলামীন মাদরাসায় নিজেদের সন্তানদের শিক্ষার জন্য পাঠানোর অনুরোধ জানান।

Loading