ধামরাইয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল

প্রকাশিত: 6:31 PM , December 3, 2025

ঢাকার ধামরাইয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার(৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার বালিথা বাথুলী হাফিজিয়া দারুল উলুম মাদ্রাসা মাঠে ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদের আহ্বানে শতশত মানুষের উপস্থিতিতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিল অনুষ্ঠানে ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, গণতন্ত্রের জননী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আজীবন লড়াই সংগ্রাম করেছেন। দেশের মানুষের অকৃত্রিম ভালবাসার জন্য দেশ ছেড়ে কখনো যাননি। বর্তমানে তার অসুস্থতা আমাদের সকলকে ব্যথিত করেছে। আমরা ধামরাইবাসী তার সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য আল্লাহর দরবারে বিশেষ দোয়ার আয়োজন করেছি। মানবতার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেন মহান আল্লাহ দ্রুত সুস্থতা দান করেন।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা এমএ জলিল, খন্দকার আইয়ুব, সূতিপাড়া ইউপি চেয়ারম্যান রমিজুর রহমান চৌধুরী রোমা, খলিলুর রহমান, যুবদলের নেতা এবাদুল হক জাহিদ, খুররম চৌধুরী টুটুল, মোবারক হোসেন, এসএম জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 দোয়া মাহফিলে আলোচনা করেন মাওলানা আনোয়ার হোসেন মর্তুজা, মাওলানা আব্দুল হাকিম। দোয়া পরিচালনা করেন মাওলানা জুলহাস উদ্দিন।

Loading