নির্বাচন ঘিরে ষড়যন্ত্র চলছে- ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু

প্রকাশিত: 7:52 PM , November 9, 2025

এস এম শফিক: নির্বাচন ঘিরে ষড়যন্ত্র চলছে, একটি দল ধর্মীয় কথা বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ঢাকা ১৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ।

এসময় তিনি আরো জানান জনগণ বিএনপিকে ভোটের মাধ্যমে নির্বাচিত করে দেশের সেবা করার সুযোগ দিবে ।

রবিবার (৯ নভেম্বর ) দুপুরে সাভারের তারাপুর কলেজ মাঠে, জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা জানান তিনি ।


এসময় সেখানে সাভার পৌর বিএনপির সভাপতি শাহ মাইনুল হোসেন খান বিল্টুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক সহ সভাপতি কফিল উদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক খোরশেদ আলম,আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, সাভার থানা বিএনপির সভাপতি সাইফুদ্দিন সাইফুল সহ অন্যান্য নেতা কর্মীরা ।

সমাবেশে বিএনপির অন্যান্য মনোনয়ন প্রত্যাশীরা মনোনীত প্রার্থীকে সমর্থন জানিয়ে বিজয়ের লক্ষ্য কাজ করার ঘোষণা দেন ।

Loading