গৌরীপুরে বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সমর্থকদের হামলায় নিহত ১ , আহত ১৫

প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ , নভেম্বর ৯, ২০২৫

মনসিংহের গৌরীপুর উপজেলা বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত এবং বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আজ রোববার (৯ নভেম্বর) গৌরীপুরের হোস্টেল মাঠে আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ শেষে
সন্ধ্যার কিছু আগে ফিরছিলেন ময়মনসিংহ -৩ আসনের ধানের শীষের মনোনয়ন প্রাপ্ত ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন । গৌরীপুর পাট বাজার এলাকায় পৌছালে মনোনয়নবঞ্চিত বিএনপির সাবেক উপজেলা চেয়ারম্যান আহমেদ তাইয়েবুর রহমান হীরনের সমর্থকরা তার গাড়ি বহরে হামলা চালায়। এসময় ঘণ্টাব্যাপী উভয় পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া চলে।

প্রকৌশলী ইকবাল হোসেন অভিযোগ করেন, হীরনের তিন ভাইয়ের নেতৃত্বে তাঁর গাড়ির বহরে হামলা চালিয়ে মোটরসাইকেল ভাঙচুর করা হলে পরে হামলাকারীদের প্রতিহত করা হয়েছে।

হামলায় আহতদের মধ্যে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবিদ হাসপাতালে মৃত্যু বরণ করেন ।

এ বিষয়ে আহমেদ তাইয়েবুর রহমান হীরনের মোবাইলফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। পরে তাঁর মোবাইলফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে সন্ধ্যা সোয়া ৭টার দিকে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল করিম বলেন, দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। আজ তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে

Loading