রামগড়ে ধানের শীষের পক্ষে খাগড়াছড়ি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের গণসংযোগ

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ , অক্টোবর ২৫, ২০২৫

“তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হউক, ওয়াদুদ ভূইয়ার সালাম নিন ধানের শীষে ভোট দিন”

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম খাগড়াছড়ি জেলা’র আয়োজনে রামগড় শহরের রামগড় বাজার, সোনাইপুল বাজার, কালাডেবা বাজার, মাষ্টারপাড়া বাজার সহ বিভিন্ন স্থানে তারেক রহমান কতৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে।
(২৫ অক্টোবর) শনিবার সকাল ১০ হতে বিকাল পর্যন্ত লিফলেট বিতরণ ও “ভোট ফর ওয়াদুদ ভূইয়া,
ভোট ফর ধানের শীষ” ক্যাম্পিং গণসংযোগ এর সময় উপস্থিত ছিলেন, আইনজীবী ফোরামের উপদেষ্টা, জেলা পিপি ও জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট মন্জুর মোর্শেদ ভূইয়া, ফোরামের উপদেষ্টা জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আব্দুল মালেক মিন্টু, ফোরামের সভাপতি রিপুল চাকমা, আইনজিবী ফোরাম ও সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট বেদারুল ইসলাম, ফোরামের সহ-সভাপতি জামাল হোসেন সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক করিম উল্লাহ্, যুগ্ম-সম্পাদক মোঃ শাহজাহান প্রমূখ।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের গনসংযোগের সময় আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহাম্মদ ভূইয়া, রামগড় উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দীন, সাধারণ সম্পাদক শাফায়েত মোর্শেদ ভূইয়া, যুগ্ম সম্পাদক ইলিয়াছ হোসেন , সাংগঠনিক সম্পাদক শাহআলম বাদশা, রামগড় পৌর বিএনপি সভাপতি বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক শেফায়েত উল্যাহ, সাংগঠনিক সম্পাদক মো: ইলিয়াছ, জেলা বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক আলা উদ্দিন, জেলা জিয়া পরিষদ এর সহ-সভাপতি মোশারফ হোসেন ও রামগড় উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমূখ।

Loading