রেমিট্যান্স এবং গার্মেন্টস শিল্পের সূচনা করে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই করেছিলেন ____ মনোনয়ন প্রত্যাশী নুরুজ্জামান লিটন। স্টাফ রিপোর্ট স্টাফ রিপোর্ট যশোর প্রকাশিত: 11:25 PM , October 24, 2025 Oplus_131072বাংলাদেশের প্রধান চালিকাশক্তি রেমিট্যান্স এবং গার্মেন্টস শিল্পের সূচনা করে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই করেছিলেন বলে মন্তব্য করেছেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও যশোর-১ শার্শা আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ নুরুজ্জামান লিটন।তিনি বলেন, সারা বিশ্বের মধ্যে সৎ রাষ্ট্রনায়ক হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম আজ সমাদৃত। তার আদর্শকে লালন করি বলেই আমরা আজ সম্মানিত।শাুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে বেনাপোল ইউনিয়নের ৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নুরুজ্জামান লিটন।নুরুজ্জামান লিটন আরও বলেন, যদি তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসে, এই দুই সেক্টরকে আরও শক্তিশালী করা হবে।এসময় উপস্থিত ছিলেন- শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ ও মুজিবুর রহমান, ৪ নম্বর বেনাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর সিদ্দিক, সাধারণ সম্পাদক আবুল কাশেম, উপজেলা কৃষকদলের সভাপতি আমিরুল ইসলাম ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন প্রমুখ।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ওয়ার্ডের সভাপতি গনি মোড়ল এবং সঞ্চালনা করেন সম্পাদক জহুরুল ডাক্তার। শেয়ার বাংলাদেশবিষয়: