ধামরাইয়ে বাসনা চ্যাম্পিয়ন ট্রফি ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ , অক্টোবর ২৪, ২০২৫

 

ঢাকার ধামরাইয়ের বাসনা যুবক সমিতি উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা আজ শুক্রবার বিকালে উক্ত সমিতির মাঠে অনুষ্ঠিত হয়েছে।
খেলায় অংশগ্রহণ করেন বালিয়াটি একাদশ বনাম বেরশ একাদশ ।
এতে বালিয়াটি একাদশ ১-০ গোলে বেরশ একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ফাইনাল খেলায় বাসনা যুবক সমিতির সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে বিজয়ী দলের হাতে প্রথম পুরষ্কার হিসেবে মোটরসাইকেল তুলে দেন খেলার প্রধান অতিথি হিসেবে ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ। আনার্স আপরা একটি ফ্রিজ পায়।
এসময় উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় কমিটির মহিলা দলের যুগ্মসাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন, ভালুম আতাউর রহমান খান স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ এম.এ জলিল, ঢাকা জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সূনীল সাহা,ধামরাই শ্রমিক দলের সভাপতি লোকমান হোসেন, যুবদলের সাবেক সহ-সভাপতি ইবাদুল হক জাহিদ ও খুররম চৌধুরী টুটুল ও যুগ্মসাধারণ সম্পাদক মোবারক হোসেন প্রমুখ।

Loading