বিএসএফের হাতে আটক বাংলাদেশীকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত স্টাফ রিপোর্ট স্টাফ রিপোর্ট যশোর প্রকাশিত: ১২:৪৭ পূর্বাহ্ণ , অক্টোবর ৭, ২০২৫ যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্তের ওপারে ভারতের তেতুলবাড়িয়া বিএসএফ ক্যাম্পে আটক বাংলাদেশী নাগরিক মোর্শেদ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ। রবিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় তেতুলবাড়িয়া ক্যাম্পে আটক হয় মোর্শেদ মন্ডল (৫৫)।সোমবার (৬ অক্টোবর) গোগা ক্যাম্পের সুবেদার মো. তরিকুল ইসলাম নেতৃত্বে ৫ সদস্য ও বিএসএফ এর তেতুলবাড়িয়ে ক্যাম্পে এসি প্রবীণ চন্দ্র এর নেতৃত্বে ৫ সদস্য টিম সীমান্ত পিলার ১৭/৭-এস ২৫ আর পিলার হতে আনুমানিক ৫ গজ ভারতের অভ্যন্তরে তেতুলবাড়িয়া নামক ¯’ানে পতাকা বৈঠক অনুষ্ঠিত করেন।পরে আলোচনার মাধ্যমে আটক যশোরের শার্শা থানার বাগআঁচড়া গ্রামের হায়দার মন্ডলের ছেলে মোর্শেদ মন্ডলকে জাতীয় পরিচয় পত্র যাচাই-বাছাই শেষে বিজিবির হাতে তুলে দেওয়্ াহয়।গোগা বিজিবির সুবেদার তরিকুল ইসলাম জানান, বিএসএফের দেওয়া বাংলাদেশীকে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। শেয়ার আইন-আদালতবিষয়: