ধামরাইয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ , অক্টোবর ৪, ২০২৫ ঢাকার ধামরাইয়ের ডালিপাড়া যুব সমাজের উদ্যোগে আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা গত শুক্রবার বিকালে কুশুরা নবযুগ বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় অংশগ্রহণ করেন ডালিপাড়া প্রগতি সংঘ বনাম বাইশাকান্দা ইয়াংস্টার। এতে বাইশাকান্দা ইয়াংস্টারকে ৩-০ গোলে পরাজিত করে ডালিপাড়া প্রগতি সংঘ চ্যাম্পিয়ন হয়। ফাইনাল খেলায় ঢাকা জেলা বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক খলিলুর রহমানের সভাপতিত্বে বিজয়ী দলের হাতে প্রথম পুরষ্কার হিসেবে মোটরসাইকেল তুলে দেন খেলার প্রধান অতিথি ইয়াছিন ফেরদৌস মুরাদ। আনার্স আপরা একটি ফ্রিজ পায়। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সূতিপাড়া ইউপি চেয়ারম্যান রমিজুর রহমান চৌধুরী রোমা,ভালুম আতাউর রহমান খান স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ এম.এ জলিল, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি হাজী লোকমান দেওয়ান, ঢাকা জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সূনীল সাহা, যুবদলের সাবেক সহ-সভাপতি ইবাদুল হক জাহিদ ও খুররম চৌধুরী টুটুল প্রমুখ।ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, দেশকে এগিয়ে নিতে হলে ঐক্যের কোন বিকল্প নেই। সকল শ্রেণীর মানুষকে সাথে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আগামী নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করলে দেশ আরও এগিয়ে যাবে। শেয়ার সারা দেশবিষয়: