আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে গাঁজাসহ ক্রেতা বিক্রেতা আটক

প্রকাশিত: 3:40 PM , September 13, 2025

আশুলিয়ায় অভিযান চালিয়ে গাজাসহ গাজার ব্যবসায়ী এবং ক্রেতা আটক করেছে যৌথবাহিনী ।
আজ ১৩ সেপ্টেম্বর আশুলিয়ার বাইপাইল এলাকায় যৌথবাহিনী কর্তৃক পরিচালিত নিয়মিত রাত্রিকালীন টহলের সময় সন্দেহজনকভাবে চলাচলরত ৩ জন মোটরসাইকেল আরোহীকে চিহ্নিত করা হয়। সেনা টহল দল সংকেত দিলে তারা মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে ধাওয়া করে সেখান থেকে দুই যুবককে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদকাসক্ত অবস্থায় ছিল এবং তাদের নিকট থেকে অল্প পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।

পরে অভিযুক্তদের দেয়া তথ্যের ভিত্তিতে সেনা টহল দল স্থানীয়ভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত অপর একজন ব্যক্তিকে শনাক্ত করে। পরবর্তীতে কান্দাইল এলাকায় অভিযান চালিয়ে বকুল (৪২) এবং আজিজুর (৪০) কে আটক করে যৌথবাহিনী । এসময় তাদের বাড়িতে তল্লাশির সময় উল্লেখযোগ্য পরিমাণ গাঁজা ও একটি দেশীয় অস্ত্র (দা) উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন
১।রাব্বি (১৬), কান্দাইল, গাজীরচট
২। সাইদুর (১৭), কান্দাইল, গাজীরচট
৩। বকুল (৪২), কান্দাইল, গাজীরচট
৪। আজিজুর (৪০), কান্দাইল, গাজীরচট

উদ্ধারকৃত মালামাল:
১। একটি পালসার মোটরসাইকেল।
২। ১২২ পোট গাঁজা (বিক্রির জন্য প্যাকেট করা) এবং গাজা তৈরির সরঞ্জাম।
৩। কিছু দেশীয় অস্ত্র।

পরবর্তীতে আটক ব্যক্তিবর্গ এবং উদ্ধারকৃত মোটরসাইকেল, মাদকদ্রব্য ও অস্ত্র আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

অপরাধ দমনে এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে যৌথবাহিনী।

Loading