ধামরাইয়ে যুবদলের উদ্যোগ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশাল র‍্যালি ও সমাবেশ

প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ , সেপ্টেম্বর ৩, ২০২৫

 

ধামরাইয়ে যুবদলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ বুধবার  বিশাল র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিশাল র‍্যালিটি ঢাকা আরিচা মহাসড়ক হয়ে ধামরাই প্রধান সড়ক প্রদক্ষিণ করে ধামরাই যাত্রাবাড়ী মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। বিশাল র‍্যালি ও সমাবেশে নেতৃত্ব দেন প্রধান অতিথি হিসেবে ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ।

প্রধান অতিথি ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধামরাই  থেকে যাকে মনোনয়ন দিবে তার হয়ে কাজ করবো। দলের স্বার্থে যার যার অবস্থান থেকে কাজ করে যাবো।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি সবসময় মানুষকে মুক্তির দিক নির্দেশনা দেন। তিনি সবসময় সঠিক সিদ্ধান্ত নিতে কখনো ভুল করেন না। যখন বাংলাদেশের মানুষ সবাই দিশেহারা তখন আমার নেতা জনাব তারেক রহমান সবায়কে আশা দিয়েছেন এবং পথ দেখিয়েছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমার নেতার নির্দেশে ধামরাই উপজেলার ১৬টি ইউনিয়নে এবং একটি পৌরসভায় জননেতা তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নের লক্ষে আমরা সভা করেছি।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন,ঢাকা জেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক বাবু সুনীল,ঢাকা জেলা যুবদলের অর্থ বিষয়ক সম্পাদক মো:জালাল উদ্দিন সূতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমিজুর রহমান চৌধুরী রোমা,ধামরাই পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের মুকুট, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আসিফুর রহমান খান মিলন,শ্রমিক দলের সাবেক সভাপতি লোকমান হোসেন, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ খুররম চৌধুরী টুটুল ও যুগ্ন সাধারণ সম্পাদক মোবারক হোসেন, প্রমুখ।

Loading