ধামরাইয়ে স্বেচ্ছায় তালবীজ বপন কর্মসূচি উদ্বোধন নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: 7:32 PM , August 13, 2025 ঢাকার ধামরাইয়ে শাসন- কাশিম নগর গ্রামবাসীর উদ্যোগে ও মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরীফুল ইসলামের পৃষ্ঠপোষকতা শাসন- নয়াচর রাস্তায় ও খেলার মাঠে স্বেচ্ছায় কয়েক শত তালবীজ বপন কর্মসূচি গ্রহণ করা হয়েছে ।আজ বুধবার শাসন স্বর্ণখালী হলরুমে তালবীজ বপন উদ্বোধনের পর গ্রাম উন্নয়ন বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ আলোচনা সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হল ছাত্র সংসদের সাবেক ভিপি মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরীফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনিক, বিশেষ অতিথি হিসেবে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ আরিফুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা এস এম হাসান, এসআইবিএল এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক মুক্তিযোদ্ধা কে এম আসাদুজ্জামান,ডাক্তার হুমায়ুন কবির প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনিক বলেন,পরিবেশ ভারসাম্য রক্ষায় তাল গাছ ভূমিকা রয়েছে। তাই বেশি বেশি তাল গাছ লাগলো উচিৎ আমাদের। সভা পরিচালনা করেন সমাজ সেবক হাবিবুর রহমান স্বপন ও মোতালেব হোসেন। এসময় গ্রামের গনম্যান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেয়ার সারা দেশবিষয়: